২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জল্পনার অবসান, অবসর ভেঙে বিশ্বকাপ দলে ন্যয়ার

নিউজ ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান! যা মনে করা হচ্ছিল, এবার সেটাই হলো। অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন জার্মানির তারকা ও অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়াল ন্যয়ার। চলতি বছরে হতে চলা বিশ্বকাপে তাঁকে রাখা হয়েছে ২৬ সদস্যের দলে। বিষয়টি জানাজানি হতেই গোটা জার্মানিজুড়ে যে খুশির হাওয়া বইছে, তা না বললেও স্পষ্ট। বলা ভালো, ব্যাপক হইচই পড়ে গিয়েছে জার্মান ফুটবল মহলে।

চলতি বছরে হবে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা একেবারে আকাশ ছুঁয়েছে। অন্যদিকে, ট্রফিকে পাখিরচোখ করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য জোরদার অনুশীলন করছেন অংশগ্রহণকারী দলগুলির ফুটবলাররা। ঘন্টার পর ঘন্টা যে ঘাম ঝড়াচ্ছে তাঁরা, তা বলাই বাহুল্য। এক কথায়, সমস্ত শিবিরেই এখন চলছে জোরদার প্রস্তুতি। সকল ফুটবলপ্রেমীই এখন বল গড়ানোর অপেক্ষায় দিন গুনছেন।

এই আবহে জার্মানি সহ গোটা ফুটবল মহলে অন্যতম আলোচনার পাত্র হয়ে উঠেছিলেন গোলরক্ষক ম্যানুয়াল ন্যয়ার। অনেকেই ধরে নিয়েছিলেন যে অবসর ভেঙে তিনি ফিরবেন জাতীয় দলে। অবশেষে সেটাই হয়। বছর চল্লিশের এই দাপুটে গোলরক্ষক জায়গা পেলেন বিশ্বকাপ দলে। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ন্যয়ার। এবারের বিশ্বকাপে তাঁকে গ্লাভস হাতে গোলপোস্ট ঘিরে রাখতে দেখা যাবে জেনে বেশ খুশি হয়েছেন তাঁর ভক্ত সহ জার্মান ফুটবলপ্রেমীরা।

ম্যানুয়াল ন্যয়ারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন দলের কোচ। দল ঘোষণার সময়ে সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য, “ম্যানুয়েলের মান, ও দলের জন্য কি অবদান রাখতে পারেন, সেই সম্পর্কে আমাদের সকলেরই জানা। আমরা পরিকল্পনা করেছি ওকে এক নম্বর গোলকিপার হিসেবেই।” তবে ন্যয়ার অভিজ্ঞতা সম্পন্ন হওয়া সত্বেও নেতৃত্বের দায়িত্বে থাকছেন জসুয়া কিমিচ।

একনজরে জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ম্যানুয়েল ন্যয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জসুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লেরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জল্পনার অবসান, অবসর ভেঙে বিশ্বকাপ দলে ন্যয়ার

আপডেট : ২২ মে ২০২৬, শুক্রবার