০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই শিশুর

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ১টা নাগাদ তিন শিশু নদীতে স্নান করতে নামে। বর্ষার জেরে নদীতে প্রবল স্রোতের টানে প্রীতম চক্রবর্তী (১১) ও আকাশ কর্মকার (৯) জলে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর এক শিশু গ্রামে খবর দিলে স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ, বিডিও ও প্রশাসনের আধিকারিকেরা। প্রায় দুই ঘণ্টা পর তৃতীয় শ্রেণির ছাত্র আকাশকে উদ্ধার করে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রীতমের খোঁজে বুধবার উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের সুতি থানার কাদুয়া ব্রিজ এলাকা থেকে তার দেহ উদ্ধার করে। আকাশের বাড়ি মুরারইয়ের বাঁধাইপুর গ্রামে। প্রীতমের বাড়ি রঘুনাথগঞ্জের মণ্ডলপুরে। সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মুরারইয়ের বাঁশলই নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই শিশুর

আপডেট : ১ জুলাই ২০২৬, বুধবার