১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

১৪৪ ধারা অমান্য করে ইট পাচারের অভিযোগ রাজনগরে, হাতেনাতে আটক তৃণমূল নেতার ট্রাক্টর

খান আরশাদ, নতুন গতি: বীরভূমের রাজনগর ব্লকের গনেশপুর সংসদে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা ইটভাটা থেকে ইট পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল স্থানীয় তৃণমূল নেতার ট্রাক্টর। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে ইটভাটা চালিয়ে ব্যবসা করছিলেন তৃণমূল নেতা দেবকুল ঘোষ। অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর ভূমি দপ্তরের পক্ষ থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের দাবি, সেই প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই গোপনে ট্রাক্টরে করে ইট পাচার করছিলেন ওই তৃণমূল নেতা। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ইট বোঝাই ওই ট্রাক্টরটিকে আটক করেন। বিজেপির দাবি, এটি একটি বেআইনি কার্যকলাপ এবং সরকারি নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে।  এই বিষয়ে বিজেপি কর্মী সুকুমার ধীবর বলেন, “যে জমিটিতে ইটভাটা করা হয়েছে সেই জমিটি অবৈধভাবে দখল করা হয়েছে এবং এখানে ভূমি দপ্তর থেকে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। তবুও প্রাক্তন তৃণমূল অঞ্চল যুব সভাপতি দেবকুল ঘোষ প্রশাসনের তোয়াক্কা না করে রাতের অন্ধকারে ইট বিক্রি করছিলেন। আমরা খবর পাওয়ার সাথে সাথেই গাড়িটি আটকায়। পুলিশকে খবর দিয়েছি। আশা করছি প্রশাসন এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।”

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৪৪ ধারা অমান্য করে ইট পাচারের অভিযোগ রাজনগরে, হাতেনাতে আটক তৃণমূল নেতার ট্রাক্টর

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার