হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে কুলতলির মৈপিঠ কোস্টাল থানা এলাকায় বিজেপির উদ্যোগে তেরঙ্গা র্যালি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার জাতীয় পতাকা হাতে প্রায় ছয় কিলোমিটার পথে হাঁটেন বিজেপির কর্মী-সমর্থকেরা। র্যালিতে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মৈপিঠ কোস্টাল থানার গঙ্গার ঘাট থেকে শুরু হয়ে র্যালি পৌঁছয় শনিবারের বাজার এলাকায়। উদ্যোক্তাদের দাবি, প্রায় এক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ঢাকঢোল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র্যালির সামনে-পিছনে উড়তে থাকা একের পর এক তেরঙ্গায় তৈরি হয় উৎসবের আবহ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ র্যালি দেখেন। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও তোলেন। বিজেপি নেতৃত্বের দাবি, দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির উদ্দেশ্য। সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় র্যালিতে বিপুল মানুষের অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মহিলাদের সক্রিয় উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
১৫ অগাস্ট ২০২৬, শনিবার, ৩০ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
























