১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

আমীরুল ইসলাম: রবীরভূমের ঐতিহ্যবাহী সতীপীঠ কঙ্কালীতলার হস্তশিল্প হাটে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এক মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
অভিযোগকারী টুনটুনি ঘোষের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কঙ্কালীতলার হস্তশিল্প হাটে ব্যবসা করে আসছেন। শনিবার দোকান বসাতে গেলে দুই মহিলা তাঁকে বাধা দেন বলে অভিযোগ। এরপর ওই দুই মহিলা তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ করেছেন টুনটুনি ঘোষ।
ঘটনার পর শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। কী কারণে দোকান বসানোকে কেন্দ্র করে এই বিবাদ, এবং ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার