২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

পিপিই কিট তৈরি করে নজির গড়লেন সাধারণ এক দর্জি নাসির আলি

নতুন গতি প্রতিবেদক : লকডাউনের মধ্যেই সবকিছুকে উপেক্ষা করে নিজেই ইউটিউব দেখে পিপিই কিট ও মাস্ক তৈরি করছেন খড়্গপুরের এক দর্জি । প্রথমে তিনি মাস্ক তৈরি করেন। আর সেই মাস্ক পছন্দ হয় আইআইটি খড়গপুরের। তারপরেই আইআইটি খড়গপুর থেকে সেই দর্জিকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় মাস্ক বানানোর জন্য । প্রায় ৪ হাজার মাস্ক তৈরি করেন দর্জি নাসির আলি। যেগুলি হাসপাতাল ও নিজেদের সুরক্ষা কর্মীদের প্রদান করে খড়গপুর আই আই টি । এখানেই থামেননি নাসির। “করোনা” মোকাবিলায় জরুরী পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই কিটের আকাল যখন দেশজুড়ে । বাজারে একবার ব্যবহারযোগ্য পিপিই কিট ও অপ্রতুল।

চাহিদা আর যোগান ভারসাম্য বজায়ে কালঘাম ছুটছে  সরকারের। এই  সংকটকালে খড়গপুর নাসির আলি যেন মুশকিল আসান । খড়্গপুরের আইআইটি প্রযুক্তির সহায়তায় বিজ্ঞানসম্মত ভাবে পুনর্ব্যবহারযোগ্য পিপিই কিট তৈরি করে তাক লাগিয়েছেন নাসির । বিষয়টি জেলা প্রশাসনের কানে উঠতেই খোদ পশ্চিম মেদিনীপুর জেলাশাসক নাসিরকে ডেকে পাঠান । পুনঃব্যবহারযোগ্য  পিপিই কিট পছন্দ হয় জেলাশাসক রশ্মি  কমলের। ১০০০  পিপিই কিটের বরাত দেন জেলাশাসক। জেলায় এই প্রথম কোন পিপিই কিট তৈরি করার নজির গড়েছেন সাধারন এক দর্জি নাসির আলি ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পিপিই কিট তৈরি করে নজির গড়লেন সাধারণ এক দর্জি নাসির আলি

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, শনিবার