১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩
১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩

শিল্পী বিভাবসুর চিত্রপ্রদর্শনী একাডেমি অব ফাইন আর্টসে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি: ‘আরঙ-৪’-এ বিভাবসুর শিল্পভাবনার বহুরূপী যাত্রা। বিশিষ্ট চিত্রশিল্পী দের উপস্থিতিতে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী বিভাবসুর চতুর্থ একক চিত্রপ্রদর্শনী ‘আরঙ-৪’। ১৬ আগস্ট,২০২৬ প্রদর্শনীর উদ্বোধন হয়। চলবে ২২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী কক্ষ খোলা থাকবে। বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ৬০টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল কোলাজ শিল্পী শাকিলা, কলা-সমালোচক মৃণাল ঘোষ, আলোকচিত্র শিল্পী অতনু পাল, সংগঠক গৌতম ঘোষ এবং স্বনামধন্য চিত্রশিল্পী সমীর আইচ-সহ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের । অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি তাঁরা বিভাবসুর শিল্পকর্ম ও প্রদর্শিত কাজের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

প্রায় দেড় দশকের শিল্পচর্চায় বিভাবসুর ছবিতে প্রকৃতি, নারী, লোকজীবন, পৌরাণিক অনুভব, সম্পর্ক ও ব্যক্তিমানস নানা ভাবে উঠে এসেছে। অ্যাক্রিলিক, পেন অ্যান্ড ইঙ্ক ও মিশ্রমাধ্যমে নির্মিত তাঁর কাজগুলিতে রং, রেখা, আকার ও শূন্যতার ব্যবহারে ব্যক্তিগত অনুভব ও অন্তর্জগতের প্রকাশ লক্ষ করা যায়। শিল্পচর্চার পাশাপাশি সাহিত্য ও গবেষণার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কও শিল্পভাবনাকে দিয়েছে একটি স্বতন্ত্র মননশীল ভিত্তি। পেশাগতভাবে তিনি গোবরডাঙা হিন্দু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যয়ন, সাহিত্যচর্চা এবং শিল্পসাধনার সম্মিলিত অভিজ্ঞতার প্রতিফলন তাঁর চিত্রকর্মে লক্ষ করা যায়। প্রদর্শনীর তত্ত্বাবধায়ক ও সংগঠক শিল্পী তৈয়বউল ইসলাম বলেন, “‘আরঙ-৪’-এর মাধ্যমে বিভাবসুর দীর্ঘ শিল্পযাত্রার বিভিন্ন পর্যায়কে একসঙ্গে দেখার সুযোগ তৈরি হয়েছে। তাঁর কাজের বিষয়বৈচিত্র্যের পাশাপাশি সময়ের সঙ্গে তাঁর চিত্রভাষার যে পরিবর্তন ও পরিণতি ঘটেছে, এই প্রদর্শনীতে সেটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”

প্রায় দেড় দশকের শিল্পচর্চার নানা পর্যায়, বিষয়ভাবনা ও চিত্রভাষার পরিবর্তনকে একসঙ্গে দেখার সুযোগ করে দিয়েছে ‘আরঙ-৪’। বিভাবসুর নির্বাচিত কাজের এই সংকলন তাঁর সৃজনযাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্বকে সামনে নিয়ে এসেছে। প্রদর্শনীটি ২২ আগস্ট পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

মেমারির মামূন ন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিল্পী বিভাবসুর চিত্রপ্রদর্শনী একাডেমি অব ফাইন আর্টসে

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার