নুর আহমেদ:মেমারি সম্প্রীতি ঐক্যের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক মহতী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ৮টা নাগাদ আমাদপুর রথতলা (বিজরে মোড়) থেকে যাত্রা শুরু হয়ে মেমারির ইছাপুর ফুটবল মাঠ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারের এই দৌড় অনুষ্ঠিত হয়। ইছাপুর মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় ২৮০ জন প্রতিযোগীর মধ্যে ৬ জনকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং ৬০ জন খুদে পড়ুয়াদের উৎসাহিত করতে তাদের হাতে খাতা, পেন ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সংস্থার সম্পাদক আশরাফুল ইসলাম সহ অন্যান্য আধিকারিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উদ্যোগ সম্পর্কে সংস্থার সম্পাদক আশরাফুল ইসলাম জানান, “সুস্থ সমাজ গড়ে তোলা এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করায় এই আয়োজনের মূল লক্ষ্য। মেমারি সম্প্রীতি ঐক্য সর্বদাই মানুষের পাশে থাকে এবং আগামীতেও সমাজসেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে যাবে।”
১৭ অগাস্ট ২০২৬, সোমবার, ৩২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
স্বাধীনতা দিবসে মেমারিতে ‘সম্প্রীতি ঐক্য’-এর উদ্যোগে জমজমাট ম্যারাথন দৌড়
-
নতুন গতি - আপডেট : ১৬ অগাস্ট ২০২৬, রবিবার
- 30
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















