১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩
১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩

নগরুগ্রাতে সেন্ট্রাল ব্যাংকের ঋণ বিতরণ, স্বনির্ভর হচ্ছেন শত শত মহিলা

বাইজিদ মন্ডল: নদিয়া জেলার নগরুগ্রাতে কৃষি ও মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম’। প্রদীপ প্রজ্বলন ও ব্যাংকের প্রতিষ্ঠাতা সরাবজি পুচকানওয়ালার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এই কর্মসূচির মাধ্যমে কৃষক ও মহিলাদের স্বনির্ভর করে তুলতে স্বল্প সুদে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করা হয়। প্রায় ৩০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রায় ৩০০টি পরিবারকে আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে গোষ্ঠীপিছু ৩, ৬ ও ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়। এই ঋণের মাধ্যমে মহিলারা ব্যবসা ও বিভিন্ন স্বনির্ভরমূলক কর্মকাণ্ড শুরু করার সুযোগ পাবেন।
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা নর্থ রিজিয়নের রিজিওনাল হেড পঙ্কজ কুমার বলেন, “মহিলারা স্বনির্ভর হলে তার প্রভাব পরিবার থেকে গ্রাম এবং রাজ্য থেকে গোটা দেশের উন্নয়নে পড়বে। আপনারা ব্যবসা করুন, যেকোনও সমস্যায় ব্যাংক আপনাদের পাশে রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ ম্যানেজার নীতীশ কুমার, চোবড়া-১ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বিশ্বজিৎ মাঝি, ব্যাংক ম্যানেজার-সহ অন্যান্য আধিকারিক ও কয়েকশো গ্রাহক। ব্যাংকের এই উদ্যোগে এলাকার মহিলা গোষ্ঠীগুলির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

মেমারির মামূন ন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নগরুগ্রাতে সেন্ট্রাল ব্যাংকের ঋণ বিতরণ, স্বনির্ভর হচ্ছেন শত শত মহিলা

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার