নূর আহমেদ : মেমারি ১ নম্বর ব্লক জাতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি কৃষ্ণবাজার ইন্দু অনুষ্ঠান ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক। মেমারি – ১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি আশীষ দত্ত জানান, এই রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মেমারি – ১ ব্লকের ১০ টি অঞ্চলের জাতীয় কংগ্রেস কর্মী ও সমর্থক। রক্ত সংগ্রহ করে বর্ধমানের ক্যামরি ব্লাড ব্যাঙ্ক। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, প্রবীণ জাতীয় কংগ্রেস নেতা তথা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্য দিলীপ দাস, মেমারি বিধানসভা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রাবণ সাউ, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব ডঃ সুদীপ মজুমদার, সেখ রথি সহ অন্যান্য কংগ্রেস কর্মীবৃন্দ।
১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ২ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মেমারি ১ নম্বর ব্লক জাতীয় কংগ্রেস কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
-
নতুন গতি - আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার
- 23
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


















