এম. আহমেদ:সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ: ফের ধস নামল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের ডাকবাংলা-পাকুড় রোডে। পল্টন ব্রিজের রাস্তার বড় অংশ ধসে পড়ায় কার্যত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ করেই পল্টন ব্রিজ লাগোয়া রাস্তায় ধস নামে। মুহূর্তের মধ্যে রাস্তা ভেঙে গিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ধসের জেরে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স, বাইক, টোটো, পণ্যবাহী গাড়ি সহ সমস্ত যানবাহন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম দুরবস্থা ও যানজটের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পল্টন ব্রিজ হলো বাংলা-ঝাড়খণ্ডের যোগাযোগের একমাত্র প্রধান যোগাযোগের মাধ্যম। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শত শত মানুষ ও চালক, ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ এবং ডাকবাংলা সাব-ট্রাফিক গার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যান চলাচল অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার এই একই জায়গায় ধস নামছে, কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত রাস্তা মেরামত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
নতুন গতি 

























