২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

টোটো চুরির মতলবে চালককে খুন করে গুম করার ব্যর্থ চেষ্টা,রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- টোটো চুরির মতলবে খোদ টোটো চালককে খুন করে গুম করার ব্যর্থ চেষ্টা।ঘটনাটি রামপুরহাট থানার খরুন গ্রামের মুখাগ্নিতলা সংলগ্ন একটা পুকুরে কাদামাটি চাপা অবস্থায় একটা মৃতদেহ মঙ্গলবার দেখতে পাই স্থানীয় বাসিন্দারা এবং রামপুরহাট থানায় খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় মৃতদেহটির কাদামাটি পরিষ্কার করে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।মৃতের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত থাকার সন্দেহে নলহাটি থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।মৃত ব্যক্তির পরিচয়ে জানা যায় যে, এলাকায় সে একজন টোটো চালক হিসেবে চিহ্নিত। ঘটনার সূত্রপাত সোমবার গভীর রাত্রে।সেই রাত্রে দেখুরিয়া গ্রামের দুই জন যুবক টোটো চালক জলপা টুডুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গাড়ি ভাড়া নেয়ার উদ্দেশে,তারপর নিখোঁজ। পরদিন দুপুরে রামপুরহাট থানার খরুন গ্রামের মুখাগ্নিতলা সংলগ্ন একটা পুকুরে কাদামাটি চাপা অবস্থায় একটা মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মারফত পরিবারের লোকজন খবর পায় এবং মৃতদেহটি চিহ্নিত করেন।

গ্রামে এখন থমথমে পরিবেশ, যাতে কোনো রকমের অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে । পরিবারের দাবি যতক্ষণ তাদের ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়া যাবে ততক্ষন মৃতদেহ সৎকার করবে না।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

টোটো চুরির মতলবে চালককে খুন করে গুম করার ব্যর্থ চেষ্টা,রামপুরহাটে

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার