নিজস্ব প্রতিবেদন:- বিজেপী বাংলাতে অশান্তি সৃষ্টি করতে চাইছে,কিন্তুু তৃণমূল কংগ্রেস তা হতে দেবে না,আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এইকথাই জানিয়ে দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আরো জানান সারা বাংলায় মাত্র কয়েকটি জায়গাতে ঝামেলা হয়েছে,আর তাই নিয়ে বিজেপী অশান্তির আগুন ছড়িয়ে দিতে চাইছে।কিন্তুু আমরা তা কোনমতেই হতে দেবো না।আজ মিছিলের শেষে পাপিয়া ঘোষ জানান আজ সারাদিনই মানুষ চলাফেরা করেছে,দোকানপাট বাজারহাট সবই খোলা ছিল,একমাত্র বিজেপীর অফিস ছাড়া সবকিছুই খোলা ছিলো।সারা বাংলার মানুষ আজ প্রমান করে দিল তারা বিজেপীর সিদ্ধান্তের বিরুদ্ধে।তাই তাদের কোন চালাকি মানুষ আর মানবে না।তাই আমরা আজ সারাদিন মানুষকে বোঝালাম এই বনধ্ কর্মনাশা আপনারা এর বিরুদ্ধে রাস্তায় নামুন।এদিন দার্জিলিং জেলা সভাপতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে কোথাও কারো অসুবিধা হচ্ছে কি না সেটা জানতে চেষ্টা করে।পাপিয়া ঘোষ এদিন সাংবাদিকদের জানান আমরা আজ সারাদিন মানুষের পাশে থেকেছি এবং তাদের বলে দিয়েছি যদি কোন অসুবিধা হয় তবে আমাদের ফোন করতে বা খবর দিতে।আমরা পাশে থাকবো।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















