১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

হাইকোর্টের আদলে মণ্ডপ, ৬০ বছরে নজরকাড়া ভাবনা

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 18
নতুন গতি, জলপাইগুড়ি: ষাট বছরের ঐতিহ্যে এবার অভিনব চমক জলপাইগুড়ির আসাম মোড় তারাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আদলে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। শহরের ঐতিহ্য ও গর্বের অন্যতম নিদর্শনকে দুর্গাপুজোর মাধ্যমে তুলে ধরতেই উদ্যোক্তাদের এই বিশেষ উদ্যোগ।
পুজোর ৬০তম বর্ষ উপলক্ষে মণ্ডপ নির্মাণের কাজ চলছে জোরকদমে। রং, কাঠ-সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে সার্কিট বেঞ্চের স্থাপত্যশৈলী ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা। জলপাইগুড়ি ও ময়নাগুড়ির শিল্পীরা একসঙ্গে কাজ করে মণ্ডপটিকে বাস্তব স্থাপত্যের আদলে সাজিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করছেন।
উদ্যোক্তাদের মতে, এই ভাবনার মূল লক্ষ্য জলপাইগুড়ির ঐতিহ্য, গৌরব ও পরিচিতিকে পুজোমণ্ডপের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা। ষাট বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ বছরের ভাবনায় থাকছে শহরের গর্বের প্রতিচ্ছবি।
পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শিল্পী ও পুজো কমিটির সদস্যরা। অভিনব এই মণ্ডপ এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাইকোর্টের আদলে মণ্ডপ, ৬০ বছরে নজরকাড়া ভাবনা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার