কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটী গোকুলকৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ১৫৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
রাহুল রায়, নতুন গতি,পূর্ব বর্ধমানঃ সোমবার কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটী গোকুলকৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ১৫৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।গোকুলকৃষ্ণ চন্দ্রের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একটি উদ্বোধনী সংগীত অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নৃত্য,গান,আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাত সামন্ত,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপপ্রধান জগন্নাথ রুদ্র,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঙ্গদেব গড়াই,বিদ্যালয়ে সভাপতি করবীবরণ মণ্ডল,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। এইদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই বিদ্যালয়ের প্রধান আকর্ষণ চাঁপাকলা। বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদেরকে চাঁপাকলা বিতরণ করা হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটী গোকুলকৃষ্ণ চন্দ্র বিদ্যালয়ের ১৫৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
-
নতুন গতি - আপডেট : ৭ জানুয়ারী ২০২০, মঙ্গলবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























