১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩
১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার, সহপাঠীর হামলায় রক্তাক্ত দশম শ্রেণির ছাত্র

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: কোচবিহারের উচলপুকুরী কৃষক উদ্যোগ হাই স্কুলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বলা নিয়ে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, দশম শ্রেণির ছাত্র শিবশঙ্কর বর্মন তার সহপাঠী আলীফ রহমানকে ‘জয় শ্রীরাম’ বলতে উত্যক্ত করে। আলীফ তা বলতে অস্বীকার করলে শ্রেণিকক্ষেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর শিবশঙ্কর তার হাতে থাকা ব্রেসলেট দিয়ে আলীফের মাথায় আঘাত করে। এতে আলীফ রহমানের মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ছাত্রের পরিবারের দাবি, দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আহত ছাত্রের আরও অভিযোগ, শিবশঙ্করসহ প্রায় ১০ জন পড়ুয়া তার ওপর চড়াও হয়েছিল। এছাড়াও, প্রায় ১০ দিন আগেও তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য উত্যক্ত করা হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় এখন নজর প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের।

অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি প্ররোয়ানা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার, সহপাঠীর হামলায় রক্তাক্ত দশম শ্রেণির ছাত্র

আপডেট : ১৬ জুন ২০২৬, মঙ্গলবার