২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, প্রথম জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নের মতোই টুর্নামেন্ট শুরু করল আলবিসেলেস্তেরা।

ক্যানসাস সিটি স্টেডিয়ামে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বিশ্বমঞ্চে গোলের মহাকাব্যিক এক রেকর্ড স্পর্শ করেছেন এই মহাতারকা। মেসির হ্যাটট্রিক ও রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে শুরু থেকেই চেনা ছন্দে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটেই ডেডলক ভাঙেন মেসি। এক বুলেট গতির দূরপাল্লার শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ৬০ মিনিটে ম্যাক অ্যালিস্টারের এক জোরালো শট আলজেরিয়ান কিপার লুকা জিদান পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে বাজপাখির মতো ছুটে গিয়ে নিখুঁত ট্যাপ-ইনে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

৭৬ মিনিটে বদলি খেলোয়াড় নিকোলাস গঞ্জালেজের সাথে ওয়ান-টু পাসের দুর্দান্ত এক আক্রমণ থেকে বক্সের কোণ থেকে ঘেঁষে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এটি মেসির ক্যারিয়ারে ৬১তম হ্যাটট্রিক। এই ম্যাচে তিনি ছুয়েছেন আরও একটি রেকর্ড।আলজেরিয়ার বিপক্ষে ৩টি গোল করে লিওনেল মেসিকে নিয়ে গেছে ফুটবল ইতিহাসের এক অনন্য উচ্চতায়। বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা এখন ১৬টি। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন।

দৃষ্টিহীন ছাত্রদের উদ্যোগে বিশ্বভারতীতে স্বেচ্ছা রক্তদান, রক্ত দিলেন ৩ দৃষ্টিহীন ছাত্রসহ ২০ জন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক, প্রথম জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

আপডেট : ১৯ জুন ২০২৬, শুক্রবার