খান আরশাদ, নতুন গতি,বীরভূম: একসময়ে বীরভূমের বাঘ বলে পরিচিত ছিলেন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। লৌহ মানব হিসেবেও তাকে চিনত লোকে। সেই অনুব্রত মণ্ডল বীরভূমের সিউড়ির তৃণমূল পার্টি অফিসে এসেছিলেন বুধবার সন্ধ্যা নাগাদ। আসার পর হঠাৎই তিনজন যুবক হাতে চ্যালা কাঠ নিয়ে পার্টি অফিসে ঢুকে অনুব্রত মন্ডলের উপর হামলা চালায়। পার্টি অফিসের টেবিল চেয়ার ভেঙ্গে তছনছ করে তারা। একসময় যার কথায় বীরভূমে বাঘে-গরুতে জল খেত একসাথে, সেই কেষ্টকে একেবারে অসহায় অবস্থায় দেখা গেল। হাত জোড় করে যুবকদের সামনে বলতে লাগলেন কথা দিচ্ছি আমি আর সিউড়ি ঢুকবো না। যার মুখের ওপর কারো কথা বলার হিম্মত ছিল না, সেই কেষ্টর কলার ধরে ওই যুবকরা আক্রমণ চালালো। অবশেষে পুলিশ খবর পেয়ে এসে ওই তিন যুবককে ধরে নিয়ে গেলেও রাতের মধ্যেই থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে অনুব্রত মণ্ডল বা তার দলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগই করা হয়নি এ বিষয়ে।
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সিউড়িতে পার্টি অফিসে ঢুকে অনুব্রত মণ্ডলের ওপর হামলা
-
নতুন গতি - আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 18
এনিয়ে রাজ্য রাজনীতি চরম উত্তাল। কেনই বা হঠাৎ এই আক্রমণ। যুবকরা জানিয়েছে অনুব্রত মণ্ডল তাদের ওপরে একসময় চরম অত্যাচার চালিয়েছেন। যুবকদের কাছে হেনস্তা হওয়ার পর অনুব্রত অবশ্য কোন মন্তব্য করতে চাননি সংবাদমাধ্যমের কাছে। এই আক্রমণ নিয়ে বিধায়ক কাজল শেখ বলেছেন অনুব্রত মণ্ডল নাটক করছেন। বাড়তি নিরাপত্তা পাওয়ার আশায় তার নিজের লোকদেরকে নিয়েই এই নাটক করেছেন। বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শংকর ব্যানার্জি বলেছেন এ ধরনের ঘটনা নিন্দনীয়। মানুষের ক্ষোভ থাকতেই পারে কিন্তু তার জন্য প্রশাসন আছে। কারো ওপর চড়াও হওয়া ঠিক নয়।
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























