০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৭ আশ্বিন ১৪৩৩
০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৭ আশ্বিন ১৪৩৩

অন্নপূর্ণার টাকা ঢোকেনি , সেবা সেতুতেই সড়ক অবরোধে মহিলাদের ক্ষোভ

বামনগোলা: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শুক্রবার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির চলাকালীন ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না বলে অভিযোগ মহিলাদের। সমস্যার সমাধানের আশায় এদিন তাঁরা সেবা সেতু অভিযান শিবিরে হাজির হন। প্রয়োজনীয় ফর্ম পূরণ করে সমস্যার কথা জানান। কিন্তু শিবিরে এসেও তাৎক্ষণিক সমস্যার সমাধান হবে না বলে জানানো হলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।এরপর পাকুয়াহাট ডিগ্রি কলেজ সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে বসে পড়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপ্য টাকা দ্রুত দেওয়ার দাবিতে চলে বিক্ষোভ। প্রায় ২০ মিনিট অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে একাধিক যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আধিকারিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মহিলারা। স্বাভাবিক হয় যান চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করে প্রাপ্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানান তাঁরা।

তিন মাইল এলাকায় বিজেপির এস সি মোর্চার পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অন্নপূর্ণার টাকা ঢোকেনি , সেবা সেতুতেই সড়ক অবরোধে মহিলাদের ক্ষোভ

আপডেট : ৩ অক্টোবর ২০২৬, শনিবার