পার্থ ঝাঁ, মনিকচক: একমাস ব্যাপী চলা সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী সেবা সেতু শিবির শুরু হল শুক্রবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও সেবা সেতু শিবির অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন প্রান্তে।মানিকচক ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এমনই এক শিবিরের আয়োজন চোখে পড়ে মথুরাপুর বিএসএস হাই স্কুল প্রাঙ্গণে হাইস্কুল প্রাঙ্গণে। সেখানে মানিকচক ব্লকের নূরপুর,নাজিরপুর, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার প্রদানের জন্য পরিষেবা প্রদান করা হয়। তাই এদিন সকাল থেকেই এলাকার বহু মহিলা-পুরুষ সকলেই সরকারি পরিষেবা পেতে শিবিরে ভিড় জমান। শিবিরে আগত মানুষজনকে অন্নপূর্ণা যোজনা, বিভিন্ন ভাতা সহ নানান সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করেন। এদিন শিবিরে হাজির হন মানিকচক বিধানসভার বিধায়ক গৌর চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতি সভাপতি রিঙ্কু মণ্ডল সহ অনান্যরা। শিবিরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন পাশাপাশি আবেদন পত্র খতিয়ে দেখেন বিধায়ক।
০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সেবা সেতু শিবিরে বিধায়ক, সরকারি পরিষেবা পেতে ভিড় মানিকচকে
-
নতুন গতি - আপডেট : ৩ অক্টোবর ২০২৬, শনিবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















