জলপাইগুড়ি: সাতসকালে চা বাগানের ভিতর থেকে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের নোধাবাড়ি এলাকায়। শুক্রবার সকালে চা বাগানের মধ্যে একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। তাঁরা হাতিটির দেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেন। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে হাতিটির দেহ পরীক্ষা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হাতিটির মৃত্যু ঘিরে এলাকায় ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না বনদপ্তর। তদন্ত ও দেহ পরীক্ষার রিপোর্টের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
নতুন গতি 


















