০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ আশ্বিন ১৪৩৩

দলবিরোধী কাজের অভিযোগ, মোস্তাকের বিরুদ্ধে এআইসিসিতে ঈশার নালিশ

সফিকুল আলম, নতুন গতি, মালদা: দলবিরোধী কার্যকলাপ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলমের বিরুদ্ধে এআইসিসিতে অভিযোগ জানালেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী। অভিযোগের সঙ্গে একাধিক অডিও রেকর্ডিংও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে বলে দাবি কংগ্রেসের।
ঈশা খান চৌধুরীর অভিযোগ, বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে পরাজিত করতে মোস্তাক আলম বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর দাবি, AIMIM নেতাদের সঙ্গে বৈঠক করে মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূরকে হারানোর পরিকল্পনাও করা হয়েছিল। প্রচারে AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসিকে এনে সংখ্যালঘু ভোট ভাগের পরিকল্পনার অভিযোগও তুলেছেন তিনি।
এছাড়াও মালদার বিভিন্ন বিধানসভা আসন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ করেছেন ঈশা। তাঁর দাবি, মোবাইলে রেকর্ড করা কথোপকথনে এ সংক্রান্ত কিছু তথ্য উঠে এসেছে।
জেলা কংগ্রেস সভাপতির বক্তব্য অনুযায়ী, চারটি অডিও ফাইল এআইসিসির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কে সি বেণুগোপালের কাছে পাঠানো হয়েছে। সঙ্গে রতুয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম এবং মালতীপুরের প্রার্থী মৌসম নূরের অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মোস্তাক আলম বলেন, “এগুলি দলের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”

সিঙ্গুরে প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীলের ‘মোহর’-এ ইডি, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দলবিরোধী কাজের অভিযোগ, মোস্তাকের বিরুদ্ধে এআইসিসিতে ঈশার নালিশ

আপডেট : ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার