মালদা: সাতসকালেই চাঁচলে শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে মুলাইবাড়ি এলাকায় শফিকুলের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছন ইডির আধিকারিকরা। আচমকা এই তল্লাশি অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। অভিযোগ, শফিকুল আলমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতারণার মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই ইডির আধিকারিকরা শফিকুলের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তল্লাশির সময় বাড়ির বিভিন্ন নথিপত্র, ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে ঠিক কী কারণে এবং কোন নির্দিষ্ট মামলার সূত্রে এই অভিযান, তা নিয়ে ইডির তরফে এখনও বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে অভিযানের বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 























