০২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৫ আশ্বিন ১৪৩৩

বীরভূমে মীনাক্ষী মুখার্জির সভা স্থগিত করল প্রশাসন

খান আরশাদ, নতুন গতি, বীরভূম: ১লা অক্টোবর বীরভূমের বোলপুর এবং রাজনগরে সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জির জনসভা হওয়ার কথা ছিল। এক মাসেরও অধিক থেকে জেলা জুড়ে সিপিআইএম মীনাক্ষী মুখার্জির সভা সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং জোরদার প্রচার চালায়। বোলপুরের জামবুনি তিনমাথা মোড়ে এবং রাজনগরে ট্যাক্সি স্ট্যান্ডে জনসভা হওয়ার কথা ঘোষণা করে সিপিআইএম। পরবর্তীতে রাজনগরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে স্থান পরিবর্তন করে রাজনগরের হাই স্কুল সংলগ্ন গো-হাট প্রাঙ্গনে মীনাক্ষীর জনসভা হবে বলে এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। অপরদিকে বোলপুরেও ব্যাপক ভাবে প্রচার চালানো হয়।
সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ অভিযোগ করেন, পরীক্ষার অজুহাতে অনুমতি বাতিল, বোলপুরের আবেদনের জবাব নেই। বিজেপি নেতা খুনে এসপি-ডিআইজি ব্যস্ত, তিন দিন জেলায় আসেননি। তাঁর দাবি, জমি-দুর্নীতির জেরে বিজেপিই বিজেপিকে খুন করেছে, পুলিশ তা ধামাচাপা দিচ্ছে, এতে গণতন্ত্র ও আইনশৃঙ্খলা বিপন্ন।
জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি ও রাজনগর এরিয়া সম্পাদক উত্তম মিস্ত্রি জানান মহকুমা শাসকের দপ্তর থেকেই গত ২৮শে সেপ্টেম্বর সভার অনুমতি মেলে, আবার মহাকুমা শাসকই ২৯ তারিখ সভার স্থগিত করার নির্দেশ দেন। পরীক্ষা চলছে তাই সভা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানান বিজেপি ভয় পেয়েছে, তাই প্রশাসনকে দিয়ে সভা স্থগিত করাচ্ছে। কিন্তু আমরা পরবর্তী দিন ধার্য করে ওই স্থানেই মীনাক্ষীর সভা করব।

সিঙ্গুরে প্রাক্তন বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীলের ‘মোহর’-এ ইডি, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে মীনাক্ষী মুখার্জির সভা স্থগিত করল প্রশাসন

আপডেট : ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার