মালদা: পুরনো রীতি আজও অটুট। শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছুড়েই দুর্গাপুজোর সূচনা হয় হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসনের সিঙ্গাবাদ জমিদারবাড়িতে। দেখতে দেখতে ২২৬ বছরে পা দিয়েছে এই প্রাচীন পুজো। ব্যবসার সূত্রে উত্তরপ্রদেশ থেকে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায়। ডালের ব্যবসা করতেন তিনি। সিঙ্গাবাদ স্টেশনে ট্রেনে ডাল এনে নৌপথে ঢাকা, রাজশাহী ও কলকাতার খিদিরপুর বন্দরে পাঠানো হত। ব্যবসার সুবিধার জন্য প্রায় তিন হাজার টাকায় ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনেছিলেন অবোধ নারায়ণ রায়। পরে তিন সাধুর পরামর্শে এলাকার মঙ্গল কামনায় শুরু করেন দেবী দুর্গার আরাধনা। ১৯৪৭ সালের দেশভাগে জমিদারি স্টেটের সিংহভাগ অংশ চলে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশে। ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ৫০ মিটার দূরে আজও দাঁড়িয়ে রয়েছে বিশাল রায় জমিদারবাড়ি। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, বাড়ির বিভিন্ন অংশে ধরেছে ফাটল। তবু সময়ের ক্ষতচিহ্নকে উপেক্ষা করে ২২৬ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য।
০৪ অক্টোবর ২০২৬, রবিবার, ১৭ আশ্বিন ১৪৩৩
BREAKING :
ঐতিহ্য মেনে গর্জে ওঠে বন্দুক, ২২৬ বছর ধরে দুর্গাপুজো সীমান্তের সিঙ্গাবাদ জমিদার বাড়িতে
-
নতুন গতি - আপডেট : ৩ অক্টোবর ২০২৬, শনিবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















