০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩
০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩

আমির খানের তৃতীয় বিয়ে! দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আইনি স্বীকৃতি, ভাইরাল রেজিস্ট্রি ছবি

মুম্বই: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ Aamir Khan জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের সঙ্গী Gauri Spratt-এর সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেতা। প্রায় ২৫ বছরের পরিচয় এবং গত দুই বছরের প্রেমের সম্পর্কের পর ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের রেজিস্ট্রি। ইতিমধ্যেই সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, বিয়ের রেজিস্ট্রি খাতায় মনোযোগ দিয়ে সই করছেন আমির, আর তাঁর পাশেই বসে রয়েছেন নববধূ গৌরী স্প্র্যাট। হালকা রঙের এমব্রয়ডারি করা পোশাক, মানানসই গয়না ও চুলে ফুলের সাজে নজর কেড়েছেন গৌরী।

এই বিশেষ দিনে আমিরের তিন সন্তান—Junaid Khan, Ira Khan এবং Azad Rao Khan উপস্থিত ছিলেন। এছাড়াও গৌরীর আগের পক্ষের ছেলেকেও অনুষ্ঠানে দেখা যায়। তার গোলাপি ফুটবল জার্সি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকের মতে, তারকাখচিত আয়োজনের বদলে পরিবারের সহজ-সরল পরিবেশই এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ।
উল্লেখ্য, বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট লন্ডনে ফ্যাশন ও স্টাইলিংয়ের পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বইয়ে একটি নামী স্যালনের দায়িত্বে রয়েছেন।

পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, চালু হলো নতুন দুটি সরকারি বাস পরিষেবা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আমির খানের তৃতীয় বিয়ে! দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আইনি স্বীকৃতি, ভাইরাল রেজিস্ট্রি ছবি

আপডেট : ৬ জুলাই ২০২৬, সোমবার