নিজস্ব সংবাদদাতা, বলগোনা: দেশাত্মবোধ, আনন্দ ও উৎসাহের আবহে জি. ডি. স্টাডি সার্কেল পরিচালিত এ. এম. ইসলামিক মডেল স্কুল (মিশন)-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে অষ্টম শ্রেণির ছাত্রী আফরিন মন্ডল-এর কণ্ঠে বন্দে মাতরম পরিবেশন উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, বক্তৃতা ও দেশাত্মবোধক বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট বাচিক শিল্পী বিজয় নারায়ণ হাজরা-র পরিচালনায় কুইজ প্রতিযোগিতা। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ পর্বটি হয়ে ওঠে অত্যন্ত আকর্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার (ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা) প্রাক্তন ব্যক্তিগত সচিব তথা মিশনের সাম্মানিক ডিরেক্টর আবুল হোসেন মন্ডল, বিদ্যালয়ের প্রিন্সিপাল কাজী ইনামুল হক এবং মিশনের সাধারণ সম্পাদক আবুল হাসান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সদরে আলম এবং মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বিশিষ্ট সমাজসেবী আসারউদ্দিন মিঞা । এছাড়াও উপস্থিত ছিলেন মিশনের ব্রাঞ্চ ইন চার্জ নিলুফা খাতুন ও আজহার মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশনের শিক্ষক সুকান্ত বৈরাগ্য, পিয়ালী নন্দী, শেখ জহিরুল, শেখ মাজারুল, কাজী উষায়েত হোসেন ও এমডি আরিফুদ্দিন সারোয়ার-সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দ, সম্মানীয় অভিভাবক-অভিভাবিকাবৃন্দ এবং বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা কেবল অধিকার নয়—এর সঙ্গে দেশ ও সমাজের প্রতি রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষা, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে ছাত্রছাত্রীদের গড়ে তোলার মধ্য দিয়েই আগামী দিনের সুন্দর, শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ ভারত নির্মাণ সম্ভব।মিশনের TIC রফিকুল হক-এর সুশৃঙ্খল পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
নতুন গতি 




















