নিজস্ব সংবাদদাতা : প্রচার শেষ,আগামীকাল সেই কাঙ্খিত দিন শিলিগুড়ির জন্য।তৃণমূল কংগ্রেস কিন্তুু তার জয়ের ঘন্টা বাজিয়ে দিতে শুরু করে দিয়েছে।সরকারীভাবে প্রচার করা যাবে না ঠিকই,কিন্তুু তাবলে আনন্দ বন্ধ থাকবে কেন?আজ সকাল থেকেই দলের সবুজ রঙের অনেক কিছুই দেখা গেল বাজারে,বিশেষ করে বেলুন। কংগ্রেসের মহিলা সমর্থক জানালেন শিলিগুড়ি এবারে তৃণমূল কংগ্রেসেরই হবে,তাই আগের থেকেই সামান্য আনন্দ করা।আজ বিশেষ কোন কাজ নেই তাই দলের বেলুন নিয়ে বের হয়ে গেছি।কালকে ভোট এবং সোমবার রেজাল্ট তাই আজ একটু অন্যভাবে চলা।সোমবার আমরা সবুজ আবির খেলবো,আর শিলিগুড়ির মানুষ এবার সবুজ রঙের রাঙা হবে।রেজাল্ট বের হবার আগেই তৃণমূল কংগ্রেসের বেলুন এবং আবির আজ থেকেই বিক্রি হওয়া শুরু হয়ে গেছে,দোকানদারেরাও খুশি মনে বেলুন এবং সবুজ আবির বিক্রি করে যাচ্ছেন।এই প্রসঙ্গে রঞ্জন সরকার জানালেন সারা বছর এবং ভোটের আগে ভোটারেরা প্রচুর খাটেন আর জেতা নিশ্চিত জেনেই আনন্দ করা।শিলিগুড়িতে আমরা বিপুল ভোটে জীতে ক্ষমতায় আসছি দাবী রঞ্জন সরকারের।এবারে ভোটে বিপুল জয় হবে তৃণমূল কংগ্রেসের।আর মুখ্যমন্ত্রীর হাতে আমরা শিলিগুড়িকে তুলে দেব জানালেন রঞ্জন সরকার।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সোমবার রেজাল্ট তৃণমূল কংগ্রেস কিন্তুু তার জয়ের ঘন্টা বাজিয়ে দিতে শুরু করে দিয়েছে
-
নতুন গতি - আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- 14
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















