২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি প্রতিবেদন, জলপাইগুড়ি: দুরাবস্থার চিত্র ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। আউটডোর পরিষেবায় দেখা গেল অব্যবস্থা। টিকিট কেটেও চিকিৎসা ছাড়াই বাড়ি ফিরতে হল অজস্র রোগীকে। চিকিৎসকদের অভাবে এমন ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি সহ গোটা জলপাইগুড়িতে।

রোগীদের পরিজনদের অভিযোগ, এক ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক রোগী, কিন্তু চিকিৎসক মাত্র একজন ছিলেন। শুধু তাই নয়, এই অভিযোগও উঠেছে যে গর্ভবতী মা থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্থ রোগী, তাঁদেরকেও চিকিৎসকদের অভাবের কারণে বাড়ি ফিরতে হয়েছে।

এই প্রসঙ্গে নিজের অবস্থানে খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সুধীর দাস বলেছেন, “মানুষজনদের ধৈর্য ধরতে হবে।” এদিন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন সেই বিজেপি নেতাও। তাঁর এই কথা শুনে হতবাক হন রোগীরা। অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, বর্তমানে উত্তরবঙ্গে হইচই ফেলে দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে হওয়া শিশু মৃত্যু ও হুমকি সংস্কৃতির ঘটনা। এই আবহে উত্তরবঙ্গের আরেক জেলায় এই অব্যবস্থার চিত্র স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে রোগী নিরাপত্তা নিয়ে। আগামীদিনে এই স্পর্শকাতর বিষয় কোনও বড় আকার ধারণ করে কিনা, তা বলবে সময়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার