২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ

  • নতুন গতি
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 11

নতুন গতি প্রতিবেদক : আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়াল। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধই থাকছে। যদিও ছাড় রয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে আপাতত চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনের।

বুধবার নবান্নে তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরো ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উপরোক্ত বিধি ছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও যথাসম্ভব কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

বাস-অটো-ট্যাক্সি পরিষেবা সচল থাকলেও পুজোর আগে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। এদিকে কাল থেকে ফের বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার