সেখ সামসুদ্দিনঃ রাজ্যের ঘোষিত কর্মসূচিতে মেমারি থানার বিপরীতে দি সেন্ট্রাল কো-অপারটিভ ব্যাঙ্ক লিমিটেডের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, পুরসভার সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত, বিদায়ী কাউন্সিলার সামশুল হক মির্জা, মানসুরা বেগম, রূপা খাঁড়া সহ নেতৃত্ববৃন্দ। অপরদিকে শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক লিঃ এর সামনে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে শহর সভাপতি ও পুরপ্রশাসক স্বপন বিষয়ী অন্যান্য কাউন্সিলার ও জেলা যুব সাধারণ সম্পাদক আশিষ ঘোষ দস্তিদার সহ নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করেন। মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে আমাদপুর কো-অপারেটিভ, চেকপোস্টে বর্ধমান এগ্রি. মার্কেটিং কো-অপারেটিভ লিঃ ও গন্তার ইউ সি এ সি এস লিঃ এর সামনে ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি থানার বিপরীতে দি সেন্ট্রাল কো-অপারটিভ ব্যাঙ্ক সামনে বিক্ষোভ সমাবেশ
-
নতুন গতি - আপডেট : ১১ জুলাই ২০২০, শনিবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























