২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

তোলাবাজির প্রতিবাদ, রাস্তায় ফেলে আদি বিজেপি কর্মীকে মারধর অভিযোগ নব্য কর্মীর বিরুদ্ধে

হাওড়া, নতুন গতি: তোলাবাজির প্রতিবাদ করায় এক আদি বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক নব্য বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বেগড়িতে। গুরুতর আহত কেষ্ট নস্কর বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। এরই মধ্যে দলের নব্য কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজিতে জড়ানোর অভিযোগ উঠছে। আহত কেষ্ট নস্কর জগতবল্লভপুরের ৪ নম্বর মণ্ডলের কোষাধ্যক্ষ। তাঁর অভিযোগ, দিন দুয়েক আগে স্থানীয় একটি চায়ের দোকানে দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের তোলাবাজিবিরোধী অবস্থানের কথা তুলে ধরেছিলেন তিনি। সেই সময় দুই দলীয় কর্মীর নাম উল্লেখ করে তোলাবাজির বিরুদ্ধে সরব হন। এর জেরেই তাঁর উপর হামলা বলে অভিযোগ। মঙ্গলবার বাজার করে বাড়ি ফেরার পথে স্থানীয় বিজেপি কর্মী শিবশংকর মজুমদার তাঁকে আক্রমণ করেন বলে অভিযোগ। নাক-মুখে ঘুষি মেরে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি মারার অভিযোগ উঠেছে। কেষ্টর দাদা শ্যামল নস্করের দাবি, তাঁদের পরিবার দীর্ঘদিনের বিজেপি সমর্থক। আগে তৃণমূলের হাতে আক্রান্ত হলেও এবার দলেরই এক নব্য কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবিধান রক্ষার ডাক! শিলিগুড়ির রাজপথে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তোলাবাজির প্রতিবাদ, রাস্তায় ফেলে আদি বিজেপি কর্মীকে মারধর অভিযোগ নব্য কর্মীর বিরুদ্ধে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার