চন্দ্রকোনা: উজ্বলা গ্যাস প্রকল্পে অন্যের এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে গ্যাস তুলে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার ঘনরামপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে রাজু ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করেছে চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উজ্বলা গ্যাসের উপযুক্ত সুবিধাভোগীরা গ্যাস পাচ্ছেন না। গ্যাস বুক করতে গিয়ে তাঁরা জানতে পারছেন, আগেই তাঁদের নামে গ্যাস বুক হয়ে গিয়েছে। অভিযোগ, সুবিধাভোগীদের মোবাইল নম্বরের পাশাপাশি বিকল্প নম্বর ব্যবহার করে প্রায় ছয়-সাত মাস ধরে গ্যাস বুকিং করা এবং ওটিপি ব্যবহার করে গ্যাস তুলে নেওয়া হচ্ছিল। স্থানীয় সূত্রের দাবি, রাজু ঘোষ আনন্দপুর থানার তোরিয়া গ্রামের একটি ইন্ডিয়ান গ্যাসের এজেন্ট ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, এলাকার প্রায় ৫০ জন সুবিধাভোগীর কাছ থেকে টাকা নিয়ে উজ্বলা গ্যাসের সংযোগ করে দেওয়া হয়। পরে তাঁদের মোবাইল নম্বরের সঙ্গে একটি করে বিকল্প নম্বর যুক্ত করা হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। রাজু ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
উজ্বলা গ্যাসে ওটিপি জালিয়াতি! ৫০ গ্রাহকের গ্যাস ‘গায়েব’, আটক রাজু
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




























