জয়দেব গোপ, উত্তর দিনাজপুর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শুক্রবার চোপড়ার তিন মাইল এলাকায় বিজেপির এস সি মোর্চার পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির এসসি মোর্চার নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা তিন মাইল এলাকার বিভিন্ন রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্র তত্র আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির এস সি মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস, ১ নম্বর মণ্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ, যুব মোর্চার কনভেনার তন্ময় বিশ্বাস, যুব মোর্চার সভাপতি অলক হালদার, এস সি মোর্চার সভাপতি তপন কুমার সিংহ এবং কিষান মোর্চার মণ্ডল সভাপতি ভবেশ দত্ত-সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব, ও কর্মী-সমর্থকরা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি নয়, এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে সামনে রেখে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান অনুষ্ঠানের আয়োজকরা।
এদিনের স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে সকলে মিলে পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ার বার্তা দেন।
নতুন গতি 


















