২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ কংগ্রেসের,   জেলা শাসকের দফতরের সামনে মিছিলের পথ আটকালো পুলিশ 

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
  • 11
সৈয়দ মফিজুল হোদা, বাঁকুড়া:- নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বেনিয়ম ও এ রাজ্যে এসআইআর করার ক্ষেত্রেও একাধিক বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিল করার দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল কংগ্রেস। আজ নিজেদের দাবির সমর্থনে কংগ্রেস কর্মীরা বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের দফতরে যান। দফতরে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ আটকালে সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি তাঁদের তোলা প্রশ্নে সম্প্রতি সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই সহযোগী। কংগ্রেস কর্মীদের দাবি অগণতান্ত্রিকভাবে  নির্বাচন পরিচালনা ও এসআইআর করা হয়েছে তা আজ প্রমাণিত। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনারের অপসারণ,  যথোপযুক্ত শাস্তি ও এস আই আর বাতিলের দাবি তুলে আজ বাঁকুড়ায় জেলা শাসকের দফতর অভিযানের ডাক দেয় বাঁকুড়া জেলা কংগ্রেস। বাঁকুড়া শহরের তামলীবাঁধ এলাকায় জমায়েত করে নিজেদের দাবির সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করে কংগ্রেস। পরে কংগ্রেস কর্মীরা জেলা শাসকের দফতরের দিকে এগোলে পুলিশ ব্যারিকেড করে তাঁদের পথ আটকায়। এরপর সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেয়া কর্মীরা।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভ কংগ্রেসের,   জেলা শাসকের দফতরের সামনে মিছিলের পথ আটকালো পুলিশ 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার