১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

বেআইনি বালি কারবারে কড়া নজর, গঙ্গাজলঘাঁটিতে আটক ৩ ট্রাক

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 17

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বেআইনি বালি পরিবহণ রুখতে কড়া নজরদারি গঙ্গাজলঘাঁটি থানার পুলিশের। মঙ্গলবার রাতে ঘনশ্যামপুর মোড়ে নাকা চেকিং চলাকালীন বৈধ নথিপত্র ছাড়া বালি বোঝাই তিনটি ট্রাক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গাজলঘাঁটি থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে নাকা চেকিং চলছিল। সেই সময় সন্দেহভাজন বালি বোঝাই গাড়িগুলি থামিয়ে চালকদের কাছে বালি তোলার অনুমতিপত্র (সিও) ও অন্যান্য প্রয়োজনীয় নথি দেখতে চান পুলিশকর্মীরা। বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রাক আটক করা হয়।

আটক ট্রাকগুলির প্রয়োজনীয় নথিভুক্তিকরণ সম্পন্ন করে সেগুলিকে DTOA পার্কিংয়ে রাখা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালি পরিবহণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাতের নাকা চেকিং ও নিয়মিত নজরদারির মাধ্যমে বেআইনি বালি কারবারে লাগাম টানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেআইনি বালি কারবারে কড়া নজর, গঙ্গাজলঘাঁটিতে আটক ৩ ট্রাক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার