মতিয়ার রহমান,উলুবেড়িয়া, নতুন গতি: শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের নায্য মূল্যের দাবি সহ একাধিক দাবী, বাতিল ভোটারদের নাম অন্তর্ভুক্ত সহ সমস্ত রক্ষীর ভান্ডার প্রাপকদের অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্ত করন সহ একাধিক দাবীতে সংযুক্ত কৃষাণ মোর্চা ও বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে উলুবেড়িয়া মহকুমা শাসকের সামনে আইন অমান্য কর্মসূচি পালিত হয়। সোমবার বিকেলে উলুবেড়িয়া স্টেশন মোড় থেকে মিছিল সহকারে কর্মীরা ওটি রোড ধরে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে আসে এবং রাস্তার উপর বসে পড়েন, মহকুমা শাসকের পক্ষ থেকে কর্মীদের গ্ৰেপ্তার বলা হয়, মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ছিলেন পুলিশ বাহিনী। পরে শান্তিপূর্ণ ভাবে আইন অমান্য কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম পুরকাইত,সাবিরুদ্দিন মোল্লা,অপর্ণা পুরকাইত,মহেন্দ্র রায়,বিপ্লব গাঙ্গুলি প্রমুখ।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 






















