১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

বিধবা ভাতার টাকা চিকিৎসকের অ্যাকাউন্টে! গ্রেফতার ভুয়ো উপভোক্তা

দেবজিৎ মুখার্জী, পশ্চিম মেদিনীপুর: পিংলা ব্লকের অন্তর্গত যশোরাজপুর এলাকায় বিধবা ভাতার টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনা জানাজানি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ! যশোরাজপুরের বাসিন্দা, তথা পেশায় চিকিৎসক, অমলেন্দু বিকাশ মণ্ডলকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।

এদিন তাঁকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ আদালতের কাছে পুলিশ রিমান্ডের আবেদন করেন। পুরো ঘটনার বিবরণ শোনার পর আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হবে কে বা কারা এই চক্রের সাথে জড়িত, কিভাবে হলো প্রকল্পে তাঁর নাম সংযোগ। গ্রেফতারের পর অমলেন্দু বিকাশ মণ্ডল দাবি করেছেন, তাঁর অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা জমা হওয়ার বিষয়টি তিনি জানতেন। তবে কীভাবে এবং কবে থেকে ওই টাকা তাঁর অ্যাকাউন্টে আসছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধবা ভাতার টাকা চিকিৎসকের অ্যাকাউন্টে! গ্রেফতার ভুয়ো উপভোক্তা

আপডেট : ২ জুন ২০২৬, মঙ্গলবার