২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩

বীরভূমের ল ডাঙ্গালে উদ্ধার বোমা, নিস্ক্রিয় করল বোম্ব স্কোয়াড

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের লোকপুরের লডাঙালে উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করা হলো। শুক্রবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম ডিএসপি-ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত লডাঙাল গ্রামের পাশে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে ১৪টি তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

পরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে, শনিবার দুপুরে ওই এলাকায় ফাঁকা মাঠের মধ্যে বোমা গুলোকে নিষ্ক্রিয় করা হয়। একসঙ্গে এতগুলি তাজা বোমা উদ্ধার হওয়ায়।এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিভাবে ওই বোমা গুলি সেখানে এলো, কারাইবা সেখানে রেখেছে বা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা এলাকায় কোন রকমের নাশকতা মূলক ছক কষে ছিল কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পাঠিত

ডানকুনিতে বেআইনি টোটোর বিরুদ্ধে পুলিশের বড় অভিযান*

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের ল ডাঙ্গালে উদ্ধার বোমা, নিস্ক্রিয় করল বোম্ব স্কোয়াড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার