১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

এবার জ্ঞানবাপীর ধাঁচে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ দাবি উঠলো মথুরার শাহি ঈদগাহ মসজিদে

দেবজিৎ মুখার্জি: এবার জ্ঞানবাপীর ধাঁচে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ দাবি উঠলো মথুরার শাহি ঈদগাহ মসজিদে। এদিন শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্টের তরফে সুপ্রিম কোর্টে এই আবেদন করা হয়েছে। হিন্দুত্ববাদীদের দাবি, কৃষ্ণজন্মভূমি চত্বরেই রয়েছে শাহি ঈদগাহ মসজিদ এবং সেখানে হিন্দুত্বের একাধিক প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, জ্ঞানবাপীর ধাঁচে মথুরার শাহি ঈদগাহ মসজিদে সার্ভের নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালত। যদিও উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়। সোমবার শীর্ষ আদালতের শুনানিতে হিন্দুত্ববাদীদের তরফে বলা হয়, ‘ওই বিতর্কিত এলাকার ধর্মীয় পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার জন্য বৈজ্ঞানিক সমীক্ষা প্রয়োজন। মামলার প্রকৃতি খতিয়ে দেখে বিষয়টি শীর্ষ আদালতের বিচারাধীন থাকবে কি না, তা বিবেচনা করা হতে পারে বলে শীর্ষ আদালত জানিয়েছে।

সর্বাধিক পাঠিত

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার জ্ঞানবাপীর ধাঁচে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ দাবি উঠলো মথুরার শাহি ঈদগাহ মসজিদে

আপডেট : ১৪ অগাস্ট ২০২৩, সোমবার