২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২ আশ্বিন ১৪৩৩

রাজনগরে উদ্ধার ১০ ফুট লম্বা পাইথন, চাঞ্চল্য 

খান আরশাদ, নতুন গতি,বীরভূম: বৃহস্পতিবার রাত আটটা নাগাদ বীরভূমের রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের আলিগড়ে SIRB ক্যাম্পের সীমানার বাইরে একটি বিশাল আকারের পাইথনকে দেখতে পান ক্যাম্পের কর্মীরা। প্রায় ১০ ফুট লম্বা অজগরটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, রাতের অন্ধকারে ক্যাম্পের আলোয় পাইথনটির নড়াচড়া নজরে আসে ডিউটিরত এক কর্মীর। সঙ্গে সঙ্গে বিষয়টি ক্যাম্পের আধিকারিকদের জানানো হয় এবং খবর দেওয়া হয় রাজনগর বনদপ্তরে। খবর পেয়েই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মী বিমল মাহাতো ও সনাতন মাহাতো। বনকর্মী বিমল মাহাতো অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে পাইথনটিকে নিরাপদে বস্তাবন্দি করেন। কোনো রকম ক্ষতি না করেই সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাইথনটি প্রায় ১০ ফুট লম্বা এবং সুস্থ অবস্থায় রয়েছে। লোকালয় থেকে দূরে, জঙ্গলের গভীরে নিরাপদ আশ্রয়ে সেটিকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ালেও বনদপ্তরের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন SIRB ক্যাম্পের কর্মী জাওয়ানরা। বনকর্মী বিমল মাহাতো জানান বর্ষার সময় খাবারের খোঁজে প্রায়ই এ ধরনের সরীসৃপ লোকালয়ের কাছাকাছি চলে আসে। আতঙ্কিত না হয়ে বনদপ্তরে খবর দেওয়ার আবেদন জানান তিনি।

বন্ধ পাঠশালা, মুখ শুকনো কাঞ্চনদের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে উদ্ধার ১০ ফুট লম্বা পাইথন, চাঞ্চল্য 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার