বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- “গাছ লাগান প্রাণ বাঁচান” এই কথাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃক্ষরোপন কর্মসূচি। সরকারের পাশাপাশি এগিয়ে আসছেন সমাজের সর্বস্তরের মানুষজন এবং বিভিন্ন সংগঠনগুলি। যেমন আজ ডায়মন্ড হারবার প্রেস কর্ণার এবং জীবন সংগঠনের উদ্যোগে ডায়মন্ড হারবারের বেশ কিছু জায়গায় প্রায় ২০০টি চারাগাছ রোপন করা হল। যার মধ্যে ডায়মন্ড অন্যতম হারবার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস ক্যাম্পাসে এবং ডায়মন্ড মহকুমা শাসকের বাংলোতে বৃক্ষরোপণ কর্মসূচি হল। উপস্থিত ছিলেন প্রেস কর্ণারের সভাপতি সাংবাদিক কিংশুক ভট্টাচার্য, সম্পাদক সাংবাদিক নকীব উদ্দিন, ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনতীর্থ সামন্ত, ডা: আকবর হোসেন মণ্ডল, জননেত্রী মনমোহিনী বিশ্বাস, জীবন সংগঠনের সম্পাদক সাংবাদিক শুভেন্দু ঘোষ,সহ সম্পাদিকা তাপসী মালিক, সহ অন্যান্যরা।
০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩
BREAKING :
ডায়মণ্ড হারবার প্রেস কর্নারের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি
-
নতুন গতি - আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
- 31
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























