হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা: ১১ই ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের সফরে গিয়ে ঘোষণা করেন ১২ ডিসেম্বর বেলা ১টা সবুজ সাথী সাইকেল বিতরণের বার্তা।সেই বার্তা কে প্রাধান্য দিতে জোর কদমে প্রস্তুতি তুঙ্গে ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর নির্দেশে সবুজ সাথীর সাইকেল বিতরণ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য উপস্থিত ছিলেন জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল, কুলতলী পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মদক্ষ বিমল মন্ডল, কুলতলী পঞ্চায়েত সমিতির বন ওভূমির কর্মদক্ষ শাহাদাত শেখ সহ একাধিক ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে বেলা একটার সময়ে সবুজ সাথীর সাইকেল বিতরণ করেন। পূর্বে ঘোষণা মোতাবেক আজ পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে সবুজ সাথীর সাইকেল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
পশ্চিমবঙ্গের ২৯৪ বিধানসভায় আজ শুরু হল সবুজ সাথীর সাইকেল বিতরণ
-
নতুন গতি - আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- 50
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
























