লুতুব আলি, বর্ধমান : সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে বর্ধমানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ২০২৫ সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল : হেলদি বিগিনিং, হোপফুল ফিউচার। শিশু জন্মের পর তার স্বাস্থ্য সুরক্ষিত রাখলে ভবিষ্যতে ভালো হবে, এই লক্ষ্যকে সামনে রেখে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিন বর্ধমান পুলিশ লাইন বাজার এলাকায় সাধারণ পথ চলতি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এবং বিনামূল্যে ডায়েট চার্ট বিলি করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট ডায়েটিশিয়ান অমৃতা হাজরা, অরুনিমা লাহা, অয়ন মাজি, লাবনী ভট্টাচার্য, নার্গিস লায়েক প্রমুখ। ক্রমবর্ধমান ওষুধের মূল্য বৃদ্ধির যুগে কেবলমাত্র খাবারের নিয়ন্ত্রণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকা যায় সেই ব্যাপারে মানুষকে এদিন সচেতন করা হয়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ গুলিতে ডায়েট চাট মেনে খাবার খেলে সুস্থ থাকা যায়। এক উজ্জ্বল সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এই সোসাইটি ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য দিবসে অসুস্থ মানুষেরা যাতে অসীম মনোবল ধরে রাখতে পারেন এবং স্বাস্থ্যসম্মত ভাবে খাবার খান তা প্রাত্যহিকভাবে স্মরণ করে চলতে হবে। তাহলেই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করার সফলতা পাওয়া যাবে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে বর্ধমানে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন।
-
নতুন গতি - আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















