২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাহাঙ্গীরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বেশ কয়েকজন বিধায়ক

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গতকাল হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী তথা অভিষেকের ঘনিষ্ট জাহাঙ্গীর। আর তা নিয়েই শুরু হয়েছে দলের মধ্যে বিতর্ক। জাহাঙ্গীরের এই কাজে কেন জাহাঙ্গিরকে বরখাস্ত করা হবে না, তা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। পুষ্পার কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সন্দীপনের প্রশ্ন, “ও তো নিজেকে পুষ্পা বলে দাবি করতেন। তাহলে কেন ঝুঁকে গেল?” শুধু তাই না, জাহাঙ্গির এহেন কার্যকলাপে দলকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য তৃণমূল বিধায়কের।

প্রসঙ্গত, একের পর এক অনিয়মের অভিযোগে গোটা ফলতা বিধানসভার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নতুন করে ভোটের তারিখ জানানো হয়। সেই মতো আজ, বৃহস্পতিবার সকাল থেকে ফলতার একাধিক বুথে চলছে ভোটগ্রহণ। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা করে নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নেন জাহাঙ্গির। সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘আমি এই ভোটে লড়ছি না।’’ ফলতার মানুষের শান্তি রক্ষার স্বার্থেই তাঁর নাকি এহেন সিদ্ধান্ত।

ভোটের ময়দান থেকে পুষ্পা সরে যেতেই রাজ্য-রাজনীতিতে ঝড় উঠে যায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও রাতারাতি তৃণমূলের টুইটারে পোস্ট করে জানানো হয়, এই সিদ্ধান্ত জাহাঙ্গিরের সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু বিতর্ক থামেনি। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলা বৈঠকেই জাহাঙ্গির এহেন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন একাধিক তৃণমূল বিধায়ক। এরমধ্যেই এবার প্রকাশ্যে বোমা ফাটালেন এন্টালির তৃণমূল বিধায়ক। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, উনি প্রচার শেষ হওয়ার কয়েকঘন্টা আগে ভোট প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানাচ্ছেন।

হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গনইস্তফা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জাহাঙ্গীরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বেশ কয়েকজন বিধায়ক

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার