নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় কলকাতা পুরসভার ৯ নম্বর বরোর বিল্ডিং বিভাগের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তারের প্রতিবাদে সরব পুরসভার ইঞ্জিনিয়াররা। গ্রেপ্তার হওয়া ওই পুরকর্মীর চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এর প্রতিবাদে সোমবার সকালে কলকাতা পুরসভায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। পুরসভার করিডরে বসে বিক্ষোভে শামিল হন প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার।
ইঞ্জিনিয়ারদের দাবি, গ্রেপ্তার হওয়া সহকর্মীকে কোনওভাবেই সাসপেন্ড করা যাবে না এবং তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি, পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির অপসারণের দাবিও তুলেছেন তাঁরা।
প্রতিবাদী ইঞ্জিনিয়ারদের আরও দাবি, গ্রেপ্তারের ঘটনায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের প্রতিবাদে তাঁরা পেন ডাউন কর্মসূচিও পালন করছেন। অর্থাৎ, কাজ বন্ধ রেখে আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা।
ইঞ্জিনিয়ারদের এই কর্মসূচির জেরে পুরসভার বিল্ডিং বিভাগের কাজকর্মে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুরসভা কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর
নতুন গতি 






















