১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

কুল্পীর তিন স্কুলে সচেতনতার পাঠ, বাল্যবিবাহ-নারী পাচার রুখতে শিবির

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 14
দক্ষিণ ২৪ পরগনা, কুল্পী, বাইজিদ মন্ডল: ঋতুচক্র, মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ ও নারী পাচার নিয়ে কুল্পী ব্লকের তিনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে করঞ্জলি বালিকা বিদ্যালয়, গাজিরমহল জি.সি. হাই স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
স্যাম্পান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস (বোধিপীঠ পাঠাগার)-এর সহযোগিতায় আয়োজিত শিবিরে নেতৃত্ব দেন ‘প্যাডম্যান অফ কলকাতা’ নামে পরিচিত সমাজকর্মী শোভন মুখার্জী।
শিবিরে ছাত্রীদের ঋতুচক্র ও মাসিক স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ ও নারী পাচারের ক্ষতিকর প্রভাব এবং এই ধরনের বিপদ থেকে নিজেদের সুরক্ষিত রাখার উপায় সম্পর্কেও সচেতন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের পক্ষ থেকে উদ্যোগটির প্রশংসা করা হয়। আয়োজকদের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য, অধিকার ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে কিশোরীদের সচেতন করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী দিনে আরও বিদ্যালয়ে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কুল্পীর তিন স্কুলে সচেতনতার পাঠ, বাল্যবিবাহ-নারী পাচার রুখতে শিবির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার