১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতীতে! নিরাপত্তারক্ষী ও আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি

নতুন গতি নিউজ ডেস্ক: হোস্টেল খোলা সহ একাধিক দাবি নিয়ে ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতীতে। বিক্ষোভরত পড়ুয়ারা পাঠভবনে ঢুকতে গেলে তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের প্রথমে বচসা হয়, পরে হয় ধস্তাধস্তি। চরম উত্তেজনা ছড়ায় সেই চত্বরে।

প্রবেশ করে উপাচার্য গো ব্যাক বলে স্লোগান তোলেন। বিক্ষোভে বন্ধ হয় নবম শ্রেণির ক্লাস। পাঠভবনের বিভিন্ন অফিস বন্ধ করতে যাওয়ায় আধিকারিকদের সঙ্গে পড়ুয়াদের তুমুল বচসা বাধে।

এক আন্দোলনকারীর অভিযোগ “মোটা টাকা ভাড়া দিয়ে মেসে কিংবা বেসরকারি হস্টেলে থাকতে হচ্ছে অনেককেই। আবার অনেক ছাত্রছাত্রী বাড়ি ভাড়া নিয়ে থাকছেন।”

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতীতে! নিরাপত্তারক্ষী ও আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার