নুরউদ্দিন : মথুরাপুর,একদিকে একটি দল সাম্প্রদায়িকতা নিয়ে উস্কানি আর অন্যদিকে সর্ব ধর্মের মানুষদেরকে নিয়ে ইফতার মজলিসের আয়োজন। পবিত্র রমজানে কৃষ্ণচন্দ্রপুর যুব তৃণমূল কংগ্রেস জেলা পার্টি অফিসে সকল ধর্মের মানুষদেরকে নিয়ে ইফতার মজলিসের আয়োজন করে মথুরাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। ইফতার মজলিসে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, রায়দিঘীর বিধায়ক অলক জলদাতা, ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, মাইনরিটি সেলের সভাপতি সামাউন সেখ সহ অন্যানরা। প্রতিবছর এই পবিত্র রমজানে ইফতার মজলিসের আয়োজন করে থাকে মথুরাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস, এই ইফতার মজলিসে কয়েক শতাধিক রোজাদাররা অংশগ্রহণ করেন, এদিন ইফতার মজলিসে রোজাদার এবং দলীয় কর্মীদের সঙ্গে সাংসদ বাপি হালদারকে ইফতার করতে দেখা গেছে। এদিন সাংসদ বাপি হালদার বলেন সম্পদায়িকতা নিয়ে যে বা যারা মন্তব্য করছে তার নিজস্ব ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি।বাংলার মানুষ একেবারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এক এবং একসঙ্গে থাকে। আমরা জানি ধর্ম যার যার উৎসব সবার। সেই মতে সর্ব ধর্ম সমম্বয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মথুরাপুর ১নম্বর ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন!
-
নতুন গতি - আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















