২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের NPR, CAA, NRC বিরোধী বিশাল মিছিল

সেখ ইমরান,নতুন গতি,কেশপুর:- কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কেশপুর বাজারে কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক, অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জী (NRC) বিরুদ্ধে বিশাল মিছিল বের হয়। বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থক সহ সাধারণ মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মেলান। সমগ্র মিছিলে পশ্চিম মেদিনীপুর জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, কেশপুরের বিধায়ক শিউলী সাহা, কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান, কেশপুরের ‘রবিনহুড’ মহম্মদ রফিক, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে “আমরা নাগরিক” “NO NRC, NO CAA, NO NPR” “ফ্যাসিবাদী মোদি সরকার দূর হট” ইত্যাদি স্লোগান লিখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবাদ করেন। মিছিল শেষে নেতৃত্ববৃন্দ সহ উপস্থিত সমস্ত কর্মী ও সাধারণ মানুষেরা ধর্ণায় বসেন। যতদিন না এই কালা আইন প্রত্যাহার হয় ততদিন বিক্ষোভ , প্রতিবাদ চলতে থাকবে বলে ধর্ণা মঞ্চ থেকে নেতৃত্ববৃন্দ জানান।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের NPR, CAA, NRC বিরোধী বিশাল মিছিল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার